ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে ভেঙে ফেলা হলো দুটি কালভার্ট

কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে ভেঙে ফেলা হলো দুটি কালভার্ট
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১০:৪৭

শহরে জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) কর্তৃপক্ষ বড় ড্রেন ও খালে অপরিকল্পিতভাবে তৈরি বেশ কিছু স্থাপনা চিহ্নিত করেছে। গতকাল সোমবার দিনভর শহরে নজিরবিহীন জলাবদ্ধতা তৈরির পরই এসব স্থাপনা ভেঙে ফেলতে অভিযান শুরু হয়। প্রথম দিনে সোমবার সন্ধ্যা নাগাদ কান্দি খালের নোয়াগাঁও চৌমুহনী হতে মডার্ন হসপিটাল পর্যন্ত এলাকায় নির্মিত দুটি বড় কালভার্ট এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।

কুসিক সূত্রে জানা যায়, কুমিল্লা নগরের অধিকাংশ পানি কান্দিরপাড়-মনোহরপুর-নোয়াগাঁও চৌমুহনী দিয়ে প্রবাহিত কান্দি খাল দিয়ে বাইরে নিষ্কাশিত হয়। দীর্ঘদিন ধরে এই খালে ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে অনেকেই মিনি কালভার্ট ও ব্রিজ তৈরি করেছেন, কেউবা তৈরি করেছেন স্টিলের ব্রিজ। 

সোমবার  বিকেলে খালের নোয়াগাঁও এলাকায় নির্মিত দুটি বড় কালভার্ট ভেঙে ফেলতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, দুটি কালভার্টের কারণে পানি চলাচলে বিঘ্ন ঘটছিল।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সমকালকে বলেন, নগরবাসীকে পানিতে ডুবিয়ে রেখে কেউ ইচ্ছেমতো ব্রিজ ও কালভার্ট তৈরি করবে, তা আর হতে দেওয়া হবে না। আমরা যেগুলোকে পানি চলাচলে প্রতিবন্ধকতা মনে করেছি, নিজে উপস্থিত থেকে সেগুলো ভেঙে ফেলেছি। এই অভিযান চলমান থাকবে। 

অভিযানে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন ও নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ কুসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×