ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
×

রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা (ছবি-শরিফুল ইসলাম তোতা)

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১১:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১১:৫৭

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

একই কারণে আগের দিন রাতেও এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না তারা। কাউন্টারে গিয়েও ফিরে যাচ্ছেন যাত্রীরা।

কাউন্টার বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে যাত্রীদের-সমকাল

শ্রমিকরা জানান, শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়। এ সময় নির্বাচন কমিশনে মালিকপক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় প্রতিবাদ জানায় শ্রমিকরা। 

এ নিয়ে দ্বন্দ্বের জেরে ওই সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক পক্ষ।

আরও পড়ুন

×