কুমিল্লায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০
কুমিল্লার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ। ছবি:সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৩:৩৮
কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমরান গাজী (২৮) চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাসও জব্দ করা হয়েছে।
- বিষয় :
- যাত্রীবাহী বাস
- সংঘর্ষ
- কুমিল্লা