ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পঞ্চগড়ে ৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ আটক ২

পঞ্চগড়ে ৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ আটক ২
×

পঞ্চগড়ে কষ্টি পাথরসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি:সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৫:১৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৭:০১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার মধ্যরাতে উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটোয়ারীর বর্ষালুপাড়া বিওপির টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে সাত কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেন। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান জানান, আটক দুজনকে আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×