ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

নোয়াখালীর উন্নয়ন ও সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর উন্নয়ন ও সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
×

ছবি: সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২০:৪৮

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আনোয়ারুল হায়দার ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এতে আরও বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা বিএনপির সদস্য আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহিন আক্তারসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বৈঠকে বক্তারা বলেন, নোয়াখালীকে সম্ভাবনার জেলায় পরিণত করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

×