ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ব্রি’র নতুন মহাপরিচালক রফিকুল ইসলাম

ব্রি’র নতুন মহাপরিচালক রফিকুল ইসলাম
×

ড. মো. রফিকুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২২ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে যোগদান করেছেন কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের একটি অফিস আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ডিজি হিসেবে যোগদানের আগে তিনি ব্রি’র পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ব্রি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মো. রফিকুল ইসলাম ১৯৯৮ সালে ব্রি’তে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ২৮ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৭১ সালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। 

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে এসএস ডিগ্রি এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

×