ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রংপুর অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আনা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রংপুর অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আনা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
×

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

‎বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৭:০৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী দিনে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, রংপুর অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য দাবিতে রাজপথে নেমেছিলেন। আবু সাঈদের মতো মানুষ প্রতিনিয়ত জন্ম নেন না, যুগে যুগে একজন করে জন্ম নেন।

তিনি বলেন, আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বলতে চাই, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে। সেই বাজেটের আলোকে রংপুর অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আবু সাঈদ হত্যার রায় এখনো কার্যকর হয়নি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করছি।

স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, শহীদ পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×