লোকসংগীতে দেশসেরা অনয়ার স্বর্ণপদক জয়
রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গত বুধবার লোকসংগীতে দেশসেরা অনয়া সরকারের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সমকাল
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:০৭
| প্রিন্ট সংস্করণ
লোকসংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সখীপুর উপজেলার কৃতী শিক্ষার্থী অনয়া সরকার। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে স্বর্ণপদক তুলে দেন।
অনয়া সরকার কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে লোকসংগীত বিভাগে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে সে দেশের সেরা খুদে লোকসংগীত শিল্পীর স্বীকৃতি পেয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
অনয়ার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে। সে শংকর সরকার ও তুলি সরকার দম্পতির সন্তান। তার বাবা শংকর সরকার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। শংকর সরকার বলেন, ‘আমার স্ত্রী তুলি সরকার ও অনয়ার সংগীত শিক্ষক অশোক কুমার বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম এবং অনয়ার নিষ্ঠাই আজকের এই অর্জনের মূল ভিত্তি।’
- বিষয় :
- লোকসংগীত