ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিংড়ায় পানিতে ডুবে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সিংড়ায় পানিতে ডুবে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০১:৩৩

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে সুরভি খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ছোট চৌগ্রাম এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুরভি খাতুন ছোট চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের দিনমজুর খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুরভি খাতুন। সে খালের পানিতে ডুবে গেছে—এমন সন্দেহে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজার পরও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দলের সদস্যরা এসে তল্মরদেহি চালিয়ে রাত ৮টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী এ বি সিদ্দিক বাবু বলেন, সাম্প্রতিক বন্যায় পানি বৃদ্ধি পাওয়ায় বাড়ির পাশের খালটি কানায় কানায় ভরে গেছে। সাঁতার না জানা শিশু সুরভি খাতুন অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে অসাবধানতাবশত সেই গভীর পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের দীর্ঘ আট ঘণ্টা পর ডুবুরি দল এসে নদী বা খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খালের পানি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×