ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

মেহেরপুরে এতিমখানা থেকে ৯ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে এতিমখানা থেকে ৯ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
×

মেহেরপুরে একটি এতিমখানা থেকে হাসাইন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১২:১৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১২:৫৩

মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা থেকে হাসাইন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গাংনী এতিমখানা ও মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী।

নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। তিনি গাংনী এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, সকালে শিক্ষার্থীরা ফুলবাগানে কাজ করছিল। এ সময় হাসাইন ঘরের ভেতরে বসে ছিল। একপর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান নাঈম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×