ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক

ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক
×

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৮:০৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামে এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার এ ঘটনা ঘটে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক  রাকিবুল ইসলাম পিরোজপুরের সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ভোলাহাটে ‘রিক’ নামের একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত। 

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি নিজ বাড়িতে একা ছিল। ঋণের কিস্তির টাকা তুলতে এসে রাকিবুল ওই শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় জানতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। 

এ বিষয়ে ভোলাহাট থানার ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে অভিযুক্ত রাকিবুলকে গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুন

×