ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক
×

আরিফুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১২:০৯

মেহেরপুরের গাংনী উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, আরিফুল বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংক ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন।

অভিযানকালে তাঁর শয়নকক্ষ থেকে একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় মামলা করা হয়েছে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

×