ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
×

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:০০

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন শান্ত সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তার স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। 

পুলিশ ও স্থানীয় বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন নিজাম উদ্দিন। শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন

×