নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মিলনমেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ০১:০৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ০১:১৬
পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী ‘মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, শ্রম অধিদপ্তরের পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা, পলাশ উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা, পলাশ উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ ভূইয়া, নরসিংদী জেলা তাতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, সহসভাপতি মমতাজ বেগম, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম এবং গোতাশিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক কাজী মুস্তাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানরূপ জাহানের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া, প্রচার সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াছমিন সুলতানা, তাজরিন মুন্নি, তাছলিমা রহমান, সদস্য আহসান হাবীবসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত থেকে সার্বিক দায়িত্ব পালন করেন।
বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও আন্তরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি জনসেবার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক দায়িত্ব পালনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথিরাও নিজেদের বক্তব্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং জনসেবাকে আরও কার্যকর করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, মধ্যাহ্নভোজ ও বিকেলের নাশতার ব্যবস্থা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলা সম্পন্ন হয়।