রাজশাহী
স্রোতের তোড়ে পদ্মায় ডুবল নৌকা, বাবা-ছেলে নিখোঁজ
প্রতীকি ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৬:২১ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৬:৫৮
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর পদ্মা গার্ডেন ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, পদ্মার চর থেকে পাট, ঘাস ও ঝোপঝাড় কেটে নৌকায় বোঝাই করে আটজন নদীপথে শহরের দিকে ফিরছিলেন। ঘাটের কাছাকাছি পৌঁছালে স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আফসার ও তার ছেলে জিয়ারুল নদীর পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা
- বিষয় :
- নৌকাডুবি
- নিখোঁজ
- ফায়ার সার্ভিস
- রাজশাহী