ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
×

মেহেরপুরের গাংনী উপজেলার একটি বাড়ির সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১১:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১১:৩৩

মেহেরপুরের গাংনী উপজেলার একটি বাড়ির সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইব্রাহিম মণ্ডলের ছেলে নিজাম উদ্দিন ও ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির গেটের সামনে কালো টেপে মোড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন।

ইমদাদুল হকের ছেলে হোসেন আলী জানান, সকালে বাড়ির লোকজন বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রাতে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে উদ্ধার করা বস্তু দুটি পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×