ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে পানিতে ডুবে মৃত্যু
×

জামশেদ মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১৪:২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জামশেদ মিয়া (৭৫) মারা গেছেন। রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জামশেদ মিয়া নৌকায় করে কাউয়াদীঘি হাওরের মাঝেরবান্দ এলাকায় ঘাস কাটতে যান। পরে তিনি নিখোঁজ হলে স্থানীয়রা রাজনগর ফায়ার সার্ভিসকে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর হাওরে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।স্থানীয়দের ধারণা, নৌকা থেকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন এবং পরে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা কাঞ্চন কুমার দাশ জানান, জামশেদ মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। মঙ্গলবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান।
 

আরও পড়ুন

×