ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর, দুর্ভোগে ৪০টি পরিবার

চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের  প্রাচীর, দুর্ভোগে ৪০টি পরিবার
×

তাড়াশে গ্রামবাসীর চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের সীমানাপ্রাচীর নির্মাণের কারণে দুর্ভোগে পড়েছে ৪০ পরিবার। বৃহস্পতিবার তোলা সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০৯:৩২

| প্রিন্ট সংস্করণ

তাড়াশের বারুহাস ইউনিয়নের মনোহরপুরে গ্রামবাসীর বহু বছরের একটি চলাচলের একমাত্র রাস্তায় ঈদগাহ মাঠের সীমানাপ্রাচীর নির্মাণ করায় ওই গ্রামের প্রায় ৪০টি পরিবার চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এতে পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো বুধবার বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। 
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুর গ্রামের মসজিদ ও ঈদগাহ মাঠের এলাকার আশপাশে ৪০টি পরিবারের সদস্যরা বংশপরম্পরায় বসবাস করে আসছেন। পরিবারগুলো দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের পাশ দিয়ে চলাচলের ওই রাস্তায় ফসল আনা-নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ যাবতীয় কাজে ব্যবহার করে আসছেন। আবার একই পথে থাকা মনোহরপুর জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। সম্প্রতি গ্রামের কয়েকজন মাতবরস্থানীয় চলাচলের একমাত্র রাস্তায় ঈদগাহ মাঠের সীমানাপ্রাচীর নির্মাণ করায় চলাচল প্রায় বন্ধ হয়েছে। 
গ্রামের মো. শাহ আলম, মোছা. জমিনা খাতুন, মোছা. লাইলী খাতুনসহ একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণ হোক এটি তাঁরাও চান। তবে দীর্ঘদিন ধরে ৪০টি পরিবারের মানুষ একমাত্র এই রাস্তা দিয়েই চলাচল করে আসছেন। সম্প্রতি ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণ কাজ শুরু করায় তাঁরা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন। প্রাচীর নির্মাণ হলে তাঁদের বের হওয়ার কোনো উপায় নেই। ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারবে না। 
বারুহাস ইউনিয়নের মনোহরপুর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. আতাউর সরকার বলেন, বিষয়টি লোক মুখে শুনেছেন। তবে কোনো ভুক্তভোগী গ্রামবাসী তাঁকে অবহিত করেননি। বিষয়টি গ্রামবাসী জানালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে মীমাংসার ব্যবস্থা করবেন। 
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

×