ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বড় ভাইয়েরও

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বড় ভাইয়েরও
×

প্রতীকী ছবি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৪:০৩

পুকুরের পানিতে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে পড়ে তলিয়ে যায়। এতে সহোদর দুই ভাইয়েরই মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার আট বছর বয়সী ছেলে জোবায়েদ ও পাঁচ বছর বয়সী ছেলে শামিম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই একটি খেতে মাছ ধরার পর দুই ভাই পুকুরে নামে শরীরের কাদা ধুয়ে নিতে। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে ততক্ষণে দুই ভাই-ই মৃত ছিল।

আরও পড়ুন

×