চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১২:২০
চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের অপরাধচক্রের বিরুদ্ধে অভিযানে তার সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রকে ঘিরে পরিচালিত অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধচক্রের অন্যান্য সদস্য এবং অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
- বিষয় :
- শীর্ষ সন্ত্রাসী
- অপরাধ চক্র
- গ্রেপ্তার
- পুলিশ