সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মোহাম্মদ সিয়াম
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৩:৫৩
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে বৃষ্টির মধ্যে ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে এবং বেলকুচি ডিগ্রি কলেজের ছাত্র।
নিহতের পরিবার ও রাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. মোতালেব হোসেন প্রামাণিক জানান, আজ সকাল ৯টার দিকে সিয়াম বাড়ির পাশের মাঠে বৃষ্টির মধ্যেই রোপা ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে মাঠেই তার মৃত্যু হয়।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চর সমেশপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু
- শিক্ষার্থী