ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
×

ম্যাপ

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৩:৩৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৩:৪৬

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে নিজ ঘরে বাল্বের সুইচ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম জোকারচর গ্রামের মো. খলিল মোল্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের মো. খলিল মোল্যার মেয়ে আমেনা নিজের ঘরে বাল্বের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×