ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
×

ছবি- সমকাল

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ২০:২৯

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে, কোনোভাবেই সেই লক্ষ্য ব্যর্থ হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তবে একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এর আগে তিনি উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে একটি বিজয় র্যািলি বের করা হয়। র্যােলি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, সাবেক সদস্যসচিব আলবেরুনী সৈকত এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন।

আরও পড়ুন

×