ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি
×

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৫:১৪

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তি ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারহা তানজীম তিতিল প্রমুখ।

এ সময় বক্তারা হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। 

গত ১৫ জুলাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্য ভাঙচুর করেন কিছু শ্রমিক। সে সময় স্থানীয় প্রশাসন বিষয়টি জানে না বলে গণমাধ্যমে বক্তব্য দেয়। পরে অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন

×