ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে খেলনা পিস্তলসহ আটক ১

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে খেলনা পিস্তলসহ আটক ১
×

ছবি: সংগৃহীত

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০৩:০৯

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের পথসভা থেকে খেলনা পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণবভনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে সদর থানায় জিজ্ঞাসাবাদ শেষে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, তাঁর কাছে থাকা বস্তুটি খেলনা পিস্তল। আটক সামস্ আল আমিন নাটোর পৌরসভার কানাইখালী এলাকার মৃত সামসুল আলমের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উত্তরা গণভবন পরিদর্শন শেষে সেখানে পথসভা করছিলেন মন্ত্রী। সে সময় সভার পাশে থাকা ওই ব্যক্তির সঙ্গে এক পুলিশ সদস্যর ধাক্কা লাগে। পুলিশ তাঁকে তল্লাশি করে তাঁর কাছে খেলনা পিস্তলটি পায়। পরে তাঁকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×