ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কাঁঠালিয়া

৪ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ৭১ জন, পাস করেনি কেউ

৪ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ৭১ জন, পাস করেনি কেউ
×

ফাইল ছবি

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৮:১৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় তিনটি মাদ্রাসা ও একটি স্কুল থেকে একজনও পাস করেনি। আজ সোমবার দাখিল পরীক্ষার ফলাফল ঘোষণার পর এসব তথ্য জানা যায়। 

পাস না করা মাদ্রাসা তিনটি হলো- বাঁশবুনিয়া দাখিল মাদ্রাসা, ঝোড়খালী দারুলহুদা গফুরিয়া দাখিল মাদ্রাসা ও দত্তেরপশারিবুনিয়া দাখিল মাদ্রাসা। এবং স্কুলটি হলো- বানাই রাবেয়া বালিকা বিদ্যালয়। এর মধ্যে বাঁশবুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৫ শিক্ষার্থী, ঝোড়খালী দারুলহুদা গফুরিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৪ শিক্ষার্থী এবং দত্তের পশারিবুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বানাই রাবেয়া বালিকা বিদ্যালয় থেকে ৬ অংশ নেন।

আরও পড়ুন

×