ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জিপিএ-৫ এ শীর্ষে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ

বগুড়ায় জিপিএ-৫ এ শীর্ষে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ
×

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে উচ্ছ্বসিত সবাই। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২২:১৪

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বগুড়ার তিনটি প্রতিষ্ঠান এবারও শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন। আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠানের ২৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে বগুড়া জিলা স্কুল থেকে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে দুজন ফেল করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বলেন, ‘সবার প্রচেষ্টায় বরাবরের মতো এবারও ভালো ফলাফল হয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব।’

আরও পড়ুন

×