ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৪৬৭ বস্তা সারের হিসাব মেলেনি

৪৬৭ বস্তা সারের হিসাব মেলেনি
×

৪৬৭ বস্তা সারের হিসাবে গরমিল এবং সার বিক্রির রসিদ দেখাতে পারেনি মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার ফুলবাড়ীর বাসস্ট্যান্ড এলাকা সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ০৯:৪৭

| প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সারের হিসাবে গরমিল এবং সার বিক্রির রসিদ দেখাতে না পারায় সার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এই সাজা দেন।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম জানান, এ ধরনের প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×