ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
×

প্রতীকি ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১০:৫২

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত  ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

বুধবার ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দুজন মাদকাসক্ত্ ছিলেন

ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে।
 

আরও পড়ুন

×