নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
প্রতীকি ছবি
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৪:১১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৪:৩৩
নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মুলিয়া থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। ভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় শিশুটি ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- শিশুর মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- নড়াইল