ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ
×

ছবি- সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২০:১১

দলীয়ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চেম্বার অব কমার্স কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন। পরে তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁওয়ে এ নিয়ে আলোচনা ও উচ্ছ্বাস শুরু হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে আনন্দ প্রকাশ করেন।

জেলা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির মহাসচিব নন, তিনি দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দেওয়া একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। নানা প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে তারা আনন্দিত।

স্থানীয় বাসিন্দারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে তারা আনন্দিত।

তাদের প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

×