ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে ইয়ামাহা রাইডার্স ক্লাব

কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে ইয়ামাহা রাইডার্স ক্লাব
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২৩:২৭

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। ইয়ামাহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ-২০২৬ এ অংশ নেওয়া প্রায় ৪০০ রাইডার এ কর্মসূচিতে অংশ নেন।

১১ আগস্ট কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইয়ামাহা রাইডারদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখা নির্বাচিত কয়েকজন রাইডারকে সম্মাননাও দেওয়া হয়।

সম্মেলনের অংশ হিসেবে বিকেলে সুগন্ধা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাইডাররা। তারা সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন।

আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ কর্মসূচিতে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×