ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
×

প্রতীকী ছবি

‎‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৯:২৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ২০:৩০

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেললাইন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। ‎শনিবার বিকেলে চাষাড়া ডাক বাংলোর উল্টোদিকের গলিতে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিকেলে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে একটি গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এসময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী জসিম (২৪) ঊরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

‎‎এ ঘটনায় তিন পুলিশ আহত হন। তারা হলেন— এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং পুলিশ সদস্য রাশিদুল।

গ্রেপ্তার দুইজন হলেন— জসিম (২৪) ও মোহন (২৩)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

আরও পড়ুন

×