খুলনায় যুবককে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০০:৫৩
খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, নিহত জয় ঢালির শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- খুলনা
- গলা কেটে হত্যা
- কুপিয়ে হত্যা