ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
×

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১১:১৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ১১:৩১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।

স্থানীয়রা জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে দুজনই গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×