ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কিশোরীকে ঘেরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

কিশোরীকে ঘেরে ডেকে  নিয়ে ধর্ষণের অভিযোগ
×

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার লোভ দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার (৩৫) নামের এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মামার দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মামা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সন্ধ্যায় মোংলা থানা পুলিশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকা থেকে সুমনকে আটক করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাবা-মায়ের ছাড়াছাড়ির পর থেকে কিশোরীটি নানির বাড়ি থাকে। গত ১৬ আগস্ট দুপুরে সে শাপলা তুলতে এলাকার একটি মাছের ঘেরে যায়। ওই ঘেরে জমি লিজ নিয়ে ছোট পরিসরে মাছের চাষ করতেন সুমন শিকদার। কিশোরীকে বিনামূল্যে মাছ দেওয়ার কথা বলে সুমন তাকে ঘেরের বেড়িবাঁধের দিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর কাউকে জানালে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এতে আতঙ্কে কিশোরী প্রথম দিকে বিষয়টি পরিবারের কারও কাছে প্রকাশ করেনি।
গত শুক্রবার দুপুরের দিকে কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মামি ও স্বজনেরা বিষয়টি টের পেয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে সে। বিষয়টি জানতে পেরে পরিবারের সিদ্ধান্তে তার মামা থানায় লিখিত অভিযোগ দেন।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, কিশোরীর মামার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার পরপরই আসামি সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×