ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি
×

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৪:০৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১৪:২১

দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে, পরীক্ষা করাতে ও চিকিৎসাসেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা।

ভুক্তভোগী মো. ইমরান বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে পারিনি। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষাও করাতে না পেরে ফিরে যেতে হয়েছে।

আরেক রোগী সুজন দাশ বলেন, এমআরআই পরীক্ষা চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে মেশিন বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবার পরীক্ষা করা সম্ভব হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিদ্যুৎ না থাকলেও হাসপাতালের নিজস্ব জেনারেটরের মাধ্যমে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছিল। বিশেষ করে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সচল রাখা হয়। তাঁর দাবি, এতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। চমেক হাসপাতালের আশপাশের কয়েকটি এলাকাতেও প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

আরও পড়ুন

×