সন্ত্রাস দমন আইনে আ.লীগ-ছাত্রলীগের ২০ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক, সাভার, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলায় দেশের তিন জায়গায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাভারে গত শুক্রবার রাতে আটক ৯ জন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। গোপালগঞ্জ সদরে আটক ছয়জনও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। কিশোরগঞ্জে আটক পাঁচজনের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।
গত শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমার ঢালে মিছিল করার সময় আটক ব্যক্তিরা সবাই কিশোর বয়সী। গতকাল শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়। এতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বাজুনিয়া গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করার খবর পান। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের সন্ত্রাস দমন আইনে করা পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- কারাগারে