ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১১:০৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১১:০৯

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল মন্ডলকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে নুনগোলা ইউনিয়নের আশোকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল মন্ডল ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে বাঘোপাড়া বন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন সাইফুল। পথে দুর্বৃত্তরা তাকে একটি ধানখেতের দিকে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

সাইফুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

×