বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুতে ক্ষতিপূরণ দাবি
ম্যাপ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৬:৪০
বাউফলে সড়কের পাশে ছিঁড়ে পড়ে থাকা উচ্চ ভোল্টেজের পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ইউসুফ রাড়ী নামে এক কৃষকের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান এবং পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বরাবরে এই নোটিশ পাঠান। গত ১৭ আগস্ট দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের কমলপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষক ইউসুফ রাড়ীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।
নোটিশে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, বিদ্যুৎ আইন ২০১৮ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। পটুয়াখালীর জেনারেল ম্যানেজার আবুল কালাম জানান, এ রকম কোনো উকিল নোটিশ তিনি পাননি। পেলে জবাব দেবেন।
- বিষয় :
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত