ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জশনে জুলুসের সময় বন্ধ থাকবে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার

জশনে জুলুসের সময় বন্ধ থাকবে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:৫২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১১:৪০

| প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার চট্টগ্রাম নগরে জশনে জুলুস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জুলুসের সময় লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ।

সিএমপি জানিয়েছে, আজ নগরের বিভিন্ন স্থানে জশনে জুলুস, মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সকাল ৮টায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। এরপর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে জুলুসটি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।

জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। ফলে ওই সময় নগরের গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচলে প্রভাব পড়তে পারে।
গণবিজ্ঞপ্তিতে জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন

×