ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মমেক হাসপাতাল

মায়ের নাম দেখেই নবজাতককে অন্য পরিবারে হস্তান্তর

মায়ের নাম দেখেই নবজাতককে অন্য পরিবারে হস্তান্তর
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:৫৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১১:৫৭

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এক নবজাতককে অন্য পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। জামালপুরের একটি পরিবার তাঁকে নিয়ে বাড়িতে চলে যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। দুই নবজাতকের মায়ের নাম একই হওয়ায় দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় এমন ঘটনা ঘটে। পরে রাতে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে দুই পরিবারের হাতে নিজ নিজ সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ীর নাদিরা-মাসুদ ইসলাম দম্পতি এবং ময়মনসিংহের গৌরীপুরের নাদিরা-আবু রায়হান দম্পতি উভয়েরই কন্যাসন্তানকে গত শনিবার মমেকের এনআইসিইউতে ভর্তি করা হয়। গত সোমবার বিকেলে জামালপুরের পরিবারটিকে ছাড়পত্র দেওয়ার সময় গৌরীপুর দম্পতির সন্তানকে তাদের হাতে তুলে দেওয়া হয়। শিশুটিকে নিয়ে তারা জামালপুরে চলে যান। সন্ধ্যার দিকে গৌরীপুরের পরিবার সন্তান নিতে গেলে চেহারা দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জামালপুর থেকে রাতেই ওই নবজাতককে উদ্ধার করে নিয়ে আসে।

গৌরীপুরের পরিবারের পক্ষে রুহুল আমিন বলেন, পায়ের টোকেনে বাবা-মায়ের নাম ও সিরিয়াল লেখা থাকে। মায়ের নাম এক হলেও বাবার নাম আলাদা ছিল। এমন অবহেলার যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, দুই মায়ের নাম একই থাকায় অনাকাঙ্ক্ষিত এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। 
 

আরও পড়ুন

×