বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২
প্রতীকী ছবি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:২৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৪৫
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলচালকসহ দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলকে চাপায় দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পরে দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা দুই জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানেও আহত দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পথে তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ফরিদপুর
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই
- বাসচাপায় নিহত