ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সাহিত্যিকদের মিলনমেলা

বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সাহিত্যিকদের মিলনমেলা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২০:০৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করতে বগুড়ায় দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সারাদেশের প্রায় ৩০০ জন কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখা। 

বগুড়া সাহিত্য উৎসব ২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। 

উৎসবের সদস্য সচিব এইচ আলিম জানান, ‘আমাদের এই সাহিত্য উৎসবের লক্ষ্য হচ্ছে যারা তরুণ রয়েছে, যারা নবাগত হিসেবে নতুন কবিতা লিখছে, তারা লেখার মধ্য দিয়ে সবখানে আলো ছড়িয়ে দেবে। এই মানবিক চেতনা ছড়িয়ে গেলে আমাদের বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের। এ ছাড়াও আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহসভাপতি মনজু খন্দকার, সহসভাপতি মো. আমজাদ হোসেন খান ও সমন্বয়ক কবি লিপি আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ সাদেক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা গণস্বাস্থ্য হোমিওর অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ ও খৈয়াম কাদের, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহসভাপতি, মনজু খন্দকার, জাতীয় কবিতা মঞ্চ  সহসভাপতি, মো. আমজাদ হোসেন খান, সমন্বয়ক কবি লিপি আক্তার, নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক বগুড়ার পরিচালক আমিনুর রহমান, কবি ও সম্পাদক রোকসানা রহমান, নোঙর সভাপতি হাসানুজ্জামান, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয়, কবি নিলুফা জামান ও দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক অদিতি রায়।

আরও পড়ুন

×