ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘পরস্পরের মতামতকে সম্মান দিতে হবে’

‘পরস্পরের মতামতকে সম্মান দিতে হবে’
×

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৯:১২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১১:৩৭

| প্রিন্ট সংস্করণ

গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক। পরস্পরের মতামতকে সম্মান করে, যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় বলে মনে করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। গতকাল শুক্রবার সকালে নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘তৃতীয় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, খেলাধুলা চর্চা আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম।

আরও পড়ুন

×