ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দ

একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দ
×

স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্র সন্তানের দেন এক গৃহবধূ। ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২১:০২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ২১:০৫

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। আজ শনিবার সকালে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে পরপর তিন শিশুর জন্ম হয়।

বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তানিয়া খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের আব্দুল্লাহ সেখের মেয়ে। আজ সকাল ৯টার দিকে প্রসবের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

সিজারিয়ান অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় স্বাভাবিক প্রসবের সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন তানিয়া। তানিয়ার স্বামী মো. ওবায়দুল্লাহ রায়গঞ্জের ধানগড়ার মৃত আতাউর রহমানের ছেলে। এই দম্পতির আগে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে নার্স ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি চিকিৎসক ডা. আঞ্জুমানারা বকুল জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতকদের শারীরিক অবস্থা ভালো।

আরও পড়ুন

×