ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
×

প্রতীকী ছবি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৩:২৯

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় কক্সবাজারের রামু উপজেলার সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর মিয়া ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে আবদুল্লাহ, ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক এবং রামু রেলস্টেশন মাস্টার মো. আতিকুর রহমান রেললাইনে কাটা পড়ে আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি এ কে ফজলুল হক বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×