ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌর কর্মীর মৃত্যু

মসজিদের বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌর কর্মীর মৃত্যু
×

নিহত আবু সাঈদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ নামে এক পৌর কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সরদার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরদার বাড়ি মসজিদের বিদ্যুৎ লাইনের মেরামতকাজ করছিলেন আবু সাঈদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সাঈদ দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার বৈদ্যুতিক বিভাগে মাস্টাররোলে কর্মরত ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×