ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রত্নতাত্ত্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

প্রত্নতাত্ত্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র
×

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

 পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, প্রত্নতাত্ত্বিক বিষয়ের উন্নয়নে আগামী দিনে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে করে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন শেষে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর স্ত্রী ডিয়ান ডাও  উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় লোকোমোটিভ পরির্দশনকালে তিনি যুক্তরাষ্ট্রের তৈরি পুরোনো আমলের ৬৬৩৯ সিরিজের একটি লোকোমোটিভ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি কেলোকা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে ২টা ৩০ মিনিটে আন্তঃনগর নীলসাগর ট্রেনে সাধারণ যাত্রীদের সঙ্গে সৈয়দপুরের উদ্দেশে পার্বতীপুর ত্যাগ করেন।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত ৩০ আগস্ট ৩ দিনের উত্তরাঞ্চল সফরে আসেন। সফরকালে তিনি প্যারাগন দুগ্ধ খামার, নীলফামারীর তিস্তা ব্যারাজ, পঞ্চগড়ের মহানন্দানদী, বাংলাবান্দ জিরোপয়েন্ট, সদর হাসপাতাল, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রক-মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ ছাড়াও ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সূর্যপুরী আমগাছ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, সৈয়দপুরের চিনি মসজিদ ও রেলওয়ে ওয়ার্কশপ  পরিদর্শন করেন।
 

আরও পড়ুন

×