বেশি সার মজুত, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
জামালপুর ইউনিয়নের দালানবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। ছবি: সমকাল
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৩
গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি সার মজুত রাখায় দুই সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দালানবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় প্রকাশ ট্রেডার্সের মালিক নির্মল দাসকে ১ লাখ টাকা এবং এস এস কর্পোরেশনের মালিক শরীফ ভূঁইয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।